News Flash

  • Home
  • বিদেশ
  • বোমা বন্ধ না হলে আলোচনা হবে না: সুদানের আরএসএফ প্রধান
Image

বোমা বন্ধ না হলে আলোচনা হবে না: সুদানের আরএসএফ প্রধান

খার্তুম, ২৯ এপ্রিল (হি.স.) : সুদানের লড়াইরত জেনারেলদের একজন, আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মহাম্মদ হামদান হেমেডটি ডাগালো বলেছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোন আলোচনায় যাবেন না। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত এই জেনারেল হেমেডটি নামে ভালোভাবে পরিচিত। তিনি বলেন, তিনদিনের যুদ্ধবিরতির সময় তার যোদ্ধাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে।

চলমান হিংসার জন্য তিনি দায়ী করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে। জেনারেল বুরহান দক্ষিণ সুদানে সরাসরি আলোচনার বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছিলেন।

প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আমেরিকা, ইংল্যান্ড ও রাষ্ট্রসংঘের কূটনৈতিক চেষ্টায় বৃহস্পতিবার সেখানকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল। এক সাক্ষাতকারে হেমেডটি জানান, তিনি আলোচনায় রাজি কিন্তু শর্ত হল যুদ্ধবিরতি মানতে হবে। তিনি বলেন, শত্রুতা বন্ধ করুন। এরপরই আমরা আলোচনায় বসতে পারি।

তিনি বলেন, জেনারেল বুরহানের সঙ্গে তার কোনও ব্যক্তিগত সমস্যা নেই। তবে তিনি দেশটির ক্ষমতাচ্যুত শাসক ওমর আল বশিরের অনুগতদের সরকারে নিয়ে আসার অভিযোগ করে জেনারেল বুরহানকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেন।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top