News Flash

  • Home
  • বিদেশ
  • চট্টগ্রামে লাইনের পাশে টায়ারের গুদামে বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন চলাচল
Image

চট্টগ্রামে লাইনের পাশে টায়ারের গুদামে বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন চলাচল

চট্টগ্রাম, ২৯ এপ্রিল (হি.স.) : বাংলাদেশে রেললাইনের পাশে টায়ারের গুদামে বিধ্বংসী আগুন। শনিবার দুপুরে বাংলাদেশের চট্টগ্রামের ঘটনায় নিরাপত্তার স্বার্থে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। দমকলের ৭টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন লাগার দরুন সেসময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ চট্টগ্রাম স্টেশনের ঢোকার এক কিলোমিটার আগে আটকে দেওয়া হয় ট্রেনটিকে । আটকে পড়ে অন্যান্য ট্রেনও। যার জেরে বিপাকে পড়েন যাত্রীরা।

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে আগুন লাগে দুপুর ১টা নাগাদ। রেলওয়ে কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেললাইনের পাশে আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা থেকে চট্টগ্রামমুখী ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ট্রেনটিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চট্টগ্রাম জংশন কেবিনে দাঁড় করিয়ে রাখা হয়। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসকেও স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।

স্টেশন মাস্টার জাফর আলম জানান, যে টায়ারের গুদামে আগুন লেগেছে, তা রেললাইনের পাশেই। আগুনের কারণে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। এই জন্য মহানগর এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ছাড়তে অনেকটা দেরি হবে। আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে তবেই ট্রেন চলাচল শুরু হবে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, টায়ারের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট

Releated Posts

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top