News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাজনাথ সিং
Image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “আমাদের ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। এসসিও-কে যদি আরও শক্তিশালী হতে হয়, আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলি সোশ্যাল মিডিয়া এবং ক্রাউডফান্ডিংয়ের মতো নতুন পদ্ধতি ব্যবহার করছে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, এই ফোরাম আমাদের সকলের জন্য নিজেদের মতামত বিনিময় করার, আমাদের দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগগুলি ভাগ করার একটি সুযোগ প্রদান করে৷ এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের সামনে চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করতে পারি এবং সমাধানগুলি খুঁজে পেতে পারি। রাজনাথ আরও বলেছেন, “ভারত এসসিও-কে আরও শক্তিশালী করতে, এসসিও-র আদেশ বাস্তবায়নে অবদান রাখতে এবং আমাদের সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে উপস্থিত ছিলেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই শোইগুই প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের শেষ দিনে মকর দ্বারে মুখোমুখি এনডিএ ও বিরোধী সাংসদদের পাল্টা বিক্ষোভ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার সংসদ চত্বরে ফের মুখোমুখি হল এনডিএ এবং বিরোধী দলের…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতায় পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে ডিজিআইএস প্রধান, পর্যালোচনা ডিজিটাল প্রযুক্তির

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টরেট জেনারেল অব ইনফরমেশন সিস্টেমস (ডিজিআইএস)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হর্ষ ছিব্বর বুধবার…

ByByNews Desk Aug 13, 2026

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top