News Flash

  • Home
  • খেলা
  • ‌শান্তিরবাজারে স্কুল ক্রিকেট শুরু আজ
Image

‌শান্তিরবাজারে স্কুল ক্রিকেট শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।।

উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। শান্তিরবাজার স্কুল মাঠে উত্তর তাউখোমা স্কুল খেলবে শান্তিরবাজার স্কুলের বিরুদ্ধে এবং বাইখোরা স্কুল মাঠে । শনিবার থেকে শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। এবছর আসরে অংশ নিয়েছে ৬টি স্কুল দল:‌ বাইখোরা ইংলিস মিডিয়াম স্কুল, বৃন্তক শিক্ষা নিকেতন, জোলাইবাড়ি স্কুল, উত্তর তাউখোমা স্কুল, শান্তিরবাজার স্কুল এবং মুহুরিপুর ইংলিশ মিডিয়াম স্কুল। ৭ মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের খেলা। ৯ মে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ফাইনাল ১১ মে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুঅং মগ আসরের ক্রীড়াসূচী ঘোযনা করেন। এদিকে আসরে সাফল্য পেতে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটি দল বলে জানা গেছে। এদিকে, মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও দুটি মাঠকে সাজিয়ে তোলা হয়েছে যাতে ক্রিকেটাররা নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top