News Flash

  • Home
  • খেলা
  • টুম্পা, পূজার দুর্দান্ত পারফরম্যান্সে বিলোনিয়াকে হারিয়ে জয়ী ধর্মনগর
Image

টুম্পা, পূজার দুর্দান্ত পারফরম্যান্সে বিলোনিয়াকে হারিয়ে জয়ী ধর্মনগর

ধর্মনগর:- ১৭৯/২(২০)

বিলোনিয়া:- ২৫/১০(১২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। শেষ ম্যাচে সান্তনার জয় ধর্মনগরের। প্রথম ম্যাচে সদর-এ দলের কাছে হারটা-ই তাদেরকে পিছিয়ে দিয়েছে। পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে লংতরাইভ্যালি ও আজ বিলোনিয়াকে হারিয়ে ধর্মনগর মুখ্যত গ্রুপ রানার্স হয়েছে। যদিও এই খেতাব সান্ত্বনা স্বরূপ। কেননা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সদর-এ যথারীতি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ধর্মনগর আজ বুধবার নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বিলোনিয়া দলকে ১৫৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। টস জিতে ধর্মনগর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে টুম্পা দাসের ছিয়াশি রান এবং পৌলমী পালের পঞ্চান্ন রান বেশ উল্লেখযোগ্য। টুম্পা ৬৭ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৬ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ১২ ওভারে মাত্র ২৫ রানে ইনিংস গুটিয়ে নেই। ধর্মনগরের পূজা পাল ৪  রানে চারটি, টুম্পা দাস দুই রানে তিনটি এবং সেবা মালাকার ৬ রানে দুটি উইকেট তুলে নেয়।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top