News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রকাশ সিং বাদলের মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

প্রকাশ সিং বাদলের মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : প্রয়াত হয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিরোমনি আকালি দলের (এসএডি) নেতা প্রকাশ সিং বাদল। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছেলে এবং দলের সভাপতি সুখবীর সিং বাদলের ব্যক্তিগত সহকারী। বুধবার শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা টুইটারে লিখেছেন, “পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী প্রকাশ সিং বাদলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন সত্যিকারের গণনেতা এবং অদম্য সাহসী একজন মানুষ ছিলেনতিনি তার রাষ্ট্রের অগ্রগতিতে অপরিসীম অবদান রেখেছিলেন। এই শোকের সময়ে তাঁর পরিবার ও সমর্থকদের কাছে আমার আন্তরিক শোকা জানাচ্ছি।”

প্রসঙ্গত, এই প্রবীণ রাজনীতিবিদকে এক সপ্তাহেরও বেশি আগে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। আইসিইউ-তে তাঁকে রাখা হয়েছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Releated Posts

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের শেষ দিনে মকর দ্বারে মুখোমুখি এনডিএ ও বিরোধী সাংসদদের পাল্টা বিক্ষোভ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার সংসদ চত্বরে ফের মুখোমুখি হল এনডিএ এবং বিরোধী দলের…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতায় পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে ডিজিআইএস প্রধান, পর্যালোচনা ডিজিটাল প্রযুক্তির

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টরেট জেনারেল অব ইনফরমেশন সিস্টেমস (ডিজিআইএস)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হর্ষ ছিব্বর বুধবার…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top