News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তবর্তী আমালা গ্রামে বাংলাদেশি দুষ্কৃতী দলের গুলি, আতঙ্ক এলাকা জুড়ে
Image

করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তবর্তী আমালা গ্রামে বাংলাদেশি দুষ্কৃতী দলের গুলি, আতঙ্ক এলাকা জুড়ে

করিমগঞ্জ (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : দক্ষিণ করিমগঞ্জের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী আমলা গ্রামে এক দল বাংলাদেশি দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে। তারা সীমান্ত থেকে ভারতীয় গ্রামবাসীদের লক্ষ্যে করে শূন্যে গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করেছে।।

ঘটনাটি গতকাল মঙ্গলবার গভীর রাতে করিমগঞ্জের পাথারকান্দি থানাধীন বারইগ্রামের আমালা গ্রামে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ করিমগঞ্জ জুড়ে।

জানা গেছে, গতকাল রাতে পাথারকান্দি থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আমালাগ্রামে কালো রঙের পোশাক পরিহিত এক দুষ্কৃতী দলের গতিবিধি লক্ষ্য করেন স্থানীয়রা। বিষয়টি চাউর হলে গ্রামবাসীরা সতর্ক হয়ে তাদেরকে এক সময় ঘেরাও করার চেষ্টা করেন। তখনই প্রায় ১৩ জনের দুষ্কৃতী দল গ্রামবাসীদের জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে শূন্যে গুলি ছুঁড়ে।
এক সময় গ্রামবাসীদের তাড়া খেয়ে ডাকাতের দল একটি বন্ধুক সহ তার কাটার যন্ত্র সহ বাংলাদেশি সিগারেট ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে বারইগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটানস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্তে নেমে বন্দুক সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top