News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল কেরল, অত্যাধুনিক ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী
Image

প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল কেরল, অত্যাধুনিক ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

তিরুবনন্তপুরম, ২৫ এপ্রিল (হি.স.): প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল দক্ষিণ ভারতের রাজ্য কেরল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে তিরুবনন্তপুরম–কাসারগড় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। অত্যাধুনিক এই ট্রেনের যাত্রার সূচনা করার পর ট্রেন ভ্রমণকারী শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং লোকসভার সাংসদ শশী থারুর প্রমুখ। সেখান থেকে রোড শো করে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেল স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী, এরপর কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top