News Flash

Image

কাল আগরতলায় ভারত-বাংলাদেশ বৈশাখী উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ জারা ফাউন্ডেশনের উদ্যোগে ও ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরে সহ যোগিতায় আগামী ২৭ এপ্রিল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নং ২ তে ভারত-বাংলাদেশ বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে৷ পরবে পার্বনে বৈশাখী শীর্ষক অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়৷  অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত লোক ও বাউল শিল্পী তামান্না হক, আতিক সুমন, লিটন কোলক-এর পরিবেশনার পাশাপাশি ত্রিপুরার বিশিষ্ট শিল্পী ও সাংসৃকতিক গোষ্ঠী অংশ নেবেন৷ অনুষ্ঠানের উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম৷ বিশেষ সম্মানিত অতিথি হিসেবে সংখ্যালঘু ও সমবায় দপ্তরে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সম্মানিত অতিথি হিসেবে পর্যটন দপ্তরের সচিব উত্তম চাকমা বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রবীর কুমার সরকার,  বিশিষ্ট্য সাংবাদিক ও সাংসৃকতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক প্রমুখ উপস্থিত থাকবেন৷ অনুষ্ঠানে বিশিষ্ট্য ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হবে৷ ঐদিন সকাল ৮টায় রবিন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে ভারত-বাংলা বৈশাখী মৈত্রী যাালীর উদ্বোধন করবেন আগরতলা পুরনিগমের পুরপিতা দীপক মজুমদার ও বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী৷ যা লীতেও অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জারা ফাউন্ডেশনের সম্পাদক মোসাহিদ আলী৷

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top