News Flash

  • Home
  • দিনের খবর
  • বিচারপতি মান্থার বেঞ্চ বয়কটের ঘটনায় ক্ষমা চেয়ে আদালতে হলফনামা ৯ আইনজীবীর
Image

বিচারপতি মান্থার বেঞ্চ বয়কটের ঘটনায় ক্ষমা চেয়ে আদালতে হলফনামা ৯ আইনজীবীর

কলকাতা ২৫ এপ্রিল (হি. স.) : গত ৯ জানুয়ারি থেকে পরপর বেশ কয়েকদিন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট হয়েছিল। এই ঘটনায় ৯ আইনজীবী ক্ষমা চেয়ে কলকাতা হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চে হলফনামা জমা দিলেন মঙ্গলবার। আইনজীবী মহল সূত্রে এ খবর জানা গিয়েছে ৷

ওই বেঞ্চ বয়কট ও বিক্ষোভের ঘটনায় যথেষ্ঠ আলোড়ন হয়৷ বিচারপতি মান্থার বিরুদ্ধে কলকাতার যোধপুর পার্ক ও হাইকোর্ট চত্বরে পোস্টারও পড়ে৷ সেই নিয়ে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল মঙ্গলবার।

এদিকে এদিনের শুনানিতে রাজ্য বার কাউন্সিল জানিয়েছে, তারা বেশ কিছু আইনজীবীকে চিহ্নিত করেছে। এর পর হাইকোর্টের নির্দেশ, রাজ্য বার কাউন্সিল নামগুলো জানাবে কেন্দ্রীয় বার কাউন্সিলকে। তারা দু’পক্ষ বসে ঠিক করবে আদালতকে তারা কীভাবে রিপোর্ট দিয়ে জানাবে নামগুলো। এছাড়া মুখবন্ধ খামে ওই আইনজীবীদের নাম হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও জমা রাখার নির্দেশ দিয়েছে তিন সদস্যের ওই বেঞ্চ।

এদিকে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশ৷ সেই নিয়ে পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে যে জাহিদ হুসেন ও মহম্মদ ইকবাল নামে দুই ব্যক্তির ছাপাখানায় ওই পোস্টারগুলি ছাপানো হয় ৷ পাঁচ হাজার টাকার বিনিময়ে পোস্টারগুলি তাঁরা ছাপিয়ে দেন৷ কিন্তু কারা পোস্টার ছাপানোর বরাত দিয়েছিল, সেই বিষয়টি নিয়ে ওই দু’জন কিছুই তথ্য দিতে পারেনি ৷ যদিও এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে আবার রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আগামী ১৫ মে-র মধ্যে ওই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top