News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, লখিমপুর খেরি মামলায় ১১ জুলাই অবধি অন্তর্বর্তী জামিন পেলেন আশিস
Image

স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, লখিমপুর খেরি মামলায় ১১ জুলাই অবধি অন্তর্বর্তী জামিন পেলেন আশিস

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): সুপ্রিম কোর্টে ফের স্বস্তি পেলেন লখিমপুর খেরি হিংসা মামলার প্রধান অভিযুক্ত আশিস মিশ্র। সোমবার আশিস মিশ্রকে আগামী ১১ জুলাই অবধি অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের হত্যায় অভিযুক্ত আশিস মিশ্র। তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি আশিসকে শর্তসাপেক্ষে ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছিল, জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তাঁকে উত্তর প্রদেশ ছাড়তে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে এবং কোথায় থাকছেন তা আদালতকে জানাতে হবে। সোমবার আশিসের অন্তর্বর্তীকালীন জামিন ১১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top