News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে কংগ্রেস-উদ্ধব সেনার সঙ্গে জোট নিয়ে বড় সড় ইঙ্গিত শরদ পওয়ারের
Image

মহারাষ্ট্রে কংগ্রেস-উদ্ধব সেনার সঙ্গে জোট নিয়ে বড় সড় ইঙ্গিত শরদ পওয়ারের

অমরাবতী, ২৪ এপ্রিল(হি.স.) : দলে ভাঙন নিয়ে জোর চর্চার মধ্যেই মহা বিকাশ আঘাড়ি জোটের কার্যত মৃত্যুঘন্টা বাজিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সোমবার অমরাবতীতে এক সাংবাদিক সম্মেলনে্ মহা বিকাশ আঘাড়ি জোটের ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়িয়ে তিনি বলেন, ‘আজ আমরা মহা বিকাশ আঘাড়ি জোটে রয়েছি। ২০২৪ সালের লোকসভা ভোটে মহা বিকাশ আঘাড়ি জোটে থাকব কিনা তা নিয়ে এই মুহুর্তে কিছু বলা সম্ভব নয়।’ পওয়ারের মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরেই মরাঠা রাজনীতিতে নয়া সমীকরণ তৈরির ইঙ্গিত মিলতে শুরু করেছে। এনসিপি বিধায়কদের একাংশকে ভেঙ্গে নিয়ে অজিত পওয়ার বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। ইদানিং এনসিপির কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন শরদ পওয়ারের ভাইপো। তবে অজিতকে শিবিরে টানা নিয়ে বিজেপিকে পরোক্ষে হুমকি দিয়েছে শিন্দেসেনা। দলের মুখপাত্র সঞ্জয় শিরাসত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শরদের ভাইপোকে এনডিএ’তে নিলে জোট সরকার ছেড়ে বেরিয়ে যাবে শিন্দে সেনা।’ উদ্ধব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘একনাথ শিন্দে সরকারের মৃত্যু পরোয়ানা তৈরি হয়ে গিয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top