News Flash

Image

যৌথ অভিযানে নেশা সামগ্রী সহ ধৃত এক

ধর্মনগর(ত্রিপুরা), ২৪ এপ্রিল (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। গোপন সুত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এক ব্যক্তির কাছ থেকে ১০২ গ্রাম হিরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ ও অসম রাইফেলসের ২৯ নম্বর ব্যাটালিয়ানের যৌথ বাহিনী। সাথে অসমের বাসিন্দা এক নেশা পাচারকারীকে আটক করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সুত্রে সোমবার ত্রিপুরা পুলিশের কাছে খবর আসে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ ও অসম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়ান যৌথ অভিযান চালানো হয়েছিল। অভিযানে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশিতে তাঁর কাছ থেকে ১০২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। সাথে আটক করা হয়েছে বহিঃরাজের এক নেশা পাচারকারীকেও, জানান তিনি।

সাথে তিনি যোগ করেন, অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কাঠালতলী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম(৩০)কে ওই নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top