News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিলেন অভিষেক
Image

কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিলেন অভিষেক

কোচবিহার, ২৪ এপ্রিল(হি.স.) : সোমবার কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের ‘নব জোয়ার কর্মসূচি’ ৷ এই কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকেলে কোচবিহারে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারের এবিএন শীল কলেজ মাঠে নামেন তিনি ৷ এরপর সেখান থেকে যান বিখ্যাত মদনমোহন মন্দিরে ৷ সেখানে এদিন পুজোও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর সড়কপথে বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার বামনহাটে যান তিনি । এখানেই সোমবার রাত্রিবাস করার কথা তৃণমূলের যুবরাজের ৷

আগামীকাল মঙ্গলবার সকালে গিতালদহে বিএসএফের গুলিতে মৃত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন অভিষেক। এরপর মাধাইখাল কালীমন্দিরেও পুজো দেবেন তিনি । সেখান থেকে সাহেবগঞ্জ ফুটবল মাঠে ও সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ও শীতলকুচিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, জেলায় তিনদিন থাকবেন অভিষেক ৷ তাঁর কর্মসূচির জন্য বিরাট আয়োজন করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে ৷ যেখানে অভিষেক অধিবেশন ও রাত্রিবাস করবেন সেখানে তৈরি হয়েছে আধুনিক তাঁবু ৷ এই তাঁবুগুলিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকেও বসার কথা তাঁর ৷

Releated Posts

কেজরিওয়াল সরকারের আমলে ৩,৫০০ কোটি টাকার অনিয়ম, ক্যাগ রিপোর্টে দুর্নীতি প্রকাশ: পারভেজ সাহিব সিং

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) সরকারের আমলে প্রায় ৩,৫০০ কোটি…

ByByNews Desk Aug 9, 2026

দেশের যুবসমাজ যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, তাদের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে হবে: যোগী

লখনউ, ৯ আগস্ট (আইএএনএস): দেশের যুবসমাজ প্রতিভা ও উদ্যমে ভরপুর এবং ভারতের সামনে আসা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায়…

ByByNews Desk Aug 9, 2026

‘মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ দুটি পৃথক বিষয়’: কিরেন রিজিজুর মন্তব্যের জবাবে প্রমোদ তিওয়ারি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে ‘মিথ্যা বলা’ এবং দেশকে…

ByByNews Desk Aug 9, 2026

সন্ত্রাস-যোগের মামলায় সোপোরে ২৬টি জায়গায় তল্লাশি জম্মু-কাশ্মীর পুলিশের

শ্রীনগর, ৯ আগস্ট (আইএএনএস): নিষিদ্ধ জামাত-ই-ইসলামি (জেইআই)-র বিরুদ্ধে ইউএপিএ মামলার তদন্তে রবিবার জম্মু-কাশ্মীরের সোপোরে একসঙ্গে ২৬টি জায়গায় তল্লাশি…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top