News Flash

Image

অসম রাজ্য ভাষিক সংখ্যালঘু পর্ষদের উদ্যোগে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা

গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : অসম রাজ্য ভাষিক সংখ্যালঘু পর্ষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২-তম জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলা সদরে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ভাষিক সংখ্যালঘু পর্ষদের সভাপতি শিলাদিত্য দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা দুটি গ্রুপে আগামী ২৯ এবং ৩০ এপ্রিল রাজ্যের জেলা সদরগুলোয় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের গুয়াহাটিতে আগামী ৮ মে চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। এর জন্য প্রতিযোগীদের যাতায়াত খরচ সরকারের তরফ থেকে দেওয়া হবে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জেলা স্তরে অনুষ্ঠেয় প্রতিযোগিতা আয়োজন করার জন্য শিলচরে ভাস্কর দাস, করিমগঞ্জে মধুস্মিতা দাস ভট্টাচার্য, হাইলাকান্দিতে শংকর চৌধুরী এবং হাফলঙে পঙ্কজকুমার দেবকে সংযোজক নিযুক্ত করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকরা সংশ্লিষ্ট জেলা সংযোজকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top