নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ পুথিবা ওয়েল ফেয়ার এন্ড কালচার্যালল সোসাইটির উদ্যোগে এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশনের সহায়তায় বীর শহীদ পাওনা ব্রজবাসীর ১৩২ তম প্রয়ান দিবস উপলক্ষ্যে খংজম দিবস উদযাপন করা হয়৷ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খংজম নদীর তীরে শহীদ হন পাওনা ব্রজবাসী৷ এই বীর শহীদ রক্তদিয়ে ভারতের একাত্মতা বোধকে রক্ষা করেছেন৷ পরবর্তী যুবক সমাজকে অনুপ্রাণিত করতে এই দিনটি উদযাপন করা হয় মনিপুরী সম্প্রদায়ের উদ্যোগে৷ অভয় নগর স্থিত পুথিবা মন্দিরে বীর শহীদ পাওনা ব্রজবাসীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷ প্রত্যেক সমাজ ,জাতির অস্তিত্ব রক্ষার জন্য যারা সংগ্রাম করে তাদের মানুষ দীর্ঘ বছর স্মরণ করে৷ মনিপুরী সম্প্রদায়ের জন্য পাওনা ব্রজবাসীর অবদান ভোলার নয়৷ আগামী প্রজন্মকেও একই ভাবে তাদের শ্রদ্ধা সম্মান জানানোর আহ্বান জানান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া৷

খংজম দিবস উদযাপন করল মণিপুরি সম্প্রদায়ের মানুষ
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















