News Flash

  • Home
  • খেলা
  • আজ ইডেনে আইপিএল, মধ্যরাতেও চলবে মেট্রো
Image

আজ ইডেনে আইপিএল, মধ্যরাতেও চলবে মেট্রো

কলকাতা, ২৩ এপ্রিল(হি.স.) : আইপিএল ঘিরে তুঙ্গে উন্মাদনা। রবিবার ‘যুদ্ধ’তে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। রাজ্যের ভিড় উপচে পড়বে ইডেনে। তাই ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখে বাড়তি সুবিধা দিচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে।

মেট্রো বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে দু’টি মেট্রো। একটি যাবে কবি সুভাষ পর্যন্ত। অন্যটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। গন্তব্য স্থলে মেট্রো দু’টি পৌঁছবে ১২টা ৪৮ মিনিট নাগাদ।
জানা গিয়েছে, এসপ্ল্যানেডে খোলা থাকবে সব টিকিট কাউন্টার। মেট্রো দাঁড়াবে সমস্ত স্টেশনে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, ক্রীড়াপ্রেমীদের সুবিধার্থেই এই উদ্যোগ।

উল্লেখ্য, যুযুধান প্রতিপক্ষের টস হবে সন্ধ্যা ৭টা নাগাদ। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। দিনের দ্বিতীয় ম্যাচ এটি।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top