News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাগরদিঘিতে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৫ কিশোর-কিশোরী! এখনও নিখোঁজ ১
Image

সাগরদিঘিতে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৫ কিশোর-কিশোরী! এখনও নিখোঁজ ১

মুর্শিদাবাদ, ২৩ এপ্রিল(হি.স.) : গঙ্গায় স্নান করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে তলিয়ে গেল পাঁচ কিশোর-কিশোরী। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ একজন।

রবিবার সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কাবিলপুর তেজরায়পুর ফেরিঘাটে গঙ্গায় স্নান করছিল পাঁচ জন কিশোর-কিশোরী। তাদের মধ্যে একজন ছেলে ও বাকি চারজন মেয়ে। তাদের নাম বৈশাখী মণ্ডল (১২), সুস্মিতা মণ্ডল (৮), ঋত্বিকা মণ্ডল (১২) এবং সাথী মণ্ডল (১৩) এবং রকি মণ্ডল (১০)। নদীতে স্নান করার সময়েই অসাবধানতাবশত জলে তলিয়ে যায় পাঁচ জন।

দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন স্থানীয় লোকজন। বৈশাখী, সুস্মিতা এবং ঋত্বিকাকে তখনই হাত ধরে ডাঙায় টেনে তোলা হয়। দেড় ঘণ্টা তল্লাশির পর উদ্ধার করা হয় সাথীকেও। তবে রকির এখনও খোঁজ মেলেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সাগরদিঘী থানার পুলিশ। উদ্ধারকারী দল রকির সন্ধানে এখনও খোঁজ চালাচ্ছে। প্রায় ৫ ঘণ্টা হয়ে গেলেও কিশোরের খোঁজ না মেলায় চিন্তায় পরিবার থেকে প্রশাসন সকলেই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top