News Flash

Image

পাঁচ বাংলাদেশী গ্রেফতার

ক্যানিং, ২৩ এপ্রিল (হি. স.): অবৈধ ভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করল বণ দফতর। পরে তাদেরকে সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের উপকূল এলাকা সুন্দরবনের বাঘমারা জঙ্গল থেকে গ্রেফতার করা হয় এদেরকে। ধৃতদের কাছ থেকে চল্লিশ কেজি মধু উদ্ধার করেছে বন দফতর। ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হবে।

পুলিশ জানিয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা এরা। ধৃতদের নাম অলিউর রহমান, মহম্মদ আসাদুল, মহম্মদ মফিজুল রহমান, সইদুল্লা শেখ এবং আলম গাজী। ভারতীয় ভূখণ্ডের সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে এরা ঢুকে পড়েছিলেন। টহলদারি করার সময় বণ দফতরের কর্মীরা এদেরকে ধরে ফেলে। তবে সঠিক কি কারণে এরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বন দফতর। ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top