News Flash

  • Home
  • দেশ
  • আজ তেলেঙ্গানার চেভেল্লায় বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন অমিত শাহ
Image

আজ তেলেঙ্গানার চেভেল্লায় বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন অমিত শাহ

হায়দরাবাদ, ২৩ এপ্রিল(হি.স.) : আজ রবিবার তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লায় দলের বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্য বিজেপি কার্যালয় থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, অমিত শাহ আজ বিকেল ৩.৩০ টায় হায়দরাবাদের শামশাবাদ বিমানবন্দরে নামবেন। এখান থেকে বিকেল ৩.৫০ মিনিটে নোভেটেল হোটেলে যাবেন, যেখানে বিকেল ৪টায় আরআরআর চলচ্চিত্রের নাটু নাটু গানের অস্কার পুরস্কার বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এই সময়ে, লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ, পরিচালক এসএস রাজামৌলি, সঙ্গীত সুরকার এমএম কিরাভানি পাশাপাশি চলচ্চিত্রের শিল্পী জুনিয়র এনটিআর এবং অভিনেতা রাম চরণকে সম্মানিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বিকাল ৫.১৫ মিনিটে নোভেটেল হোটেল থেকে চেভেলার উদ্দেশ্যে রওনা হয়ে বিজয় সন্ধ্যা ৬টায় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন। এরপর সন্ধ্যা ৭.৫০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top