News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিলজলায় তেলের ট্যাংকারে পড়ে মৃত্যু দুই শ্রমিকের
Image

তিলজলায় তেলের ট্যাংকারে পড়ে মৃত্যু দুই শ্রমিকের

কলকাতা ২২ এপ্রিল (হি. স.) : তেলের ট্যাঙ্কারে তেল মাপতে গিয়ে মৃত্যু হল দুই কর্মীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায় ৷ মৃতদের নাম পরিচয় জানা যায়নি ৷ এই ঘটনায় কারখানার কর্মীদের সুরক্ষা ব্যবস্থা আদৌ ঠিকঠাক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে তেলের ট্যাঙ্কারে পড়ে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির ৷ নিয়ম মতো তাঁদের দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হবে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এদিন যেখানে তেলের এই কাজ চলছিল সেখানে কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা জানার চেষ্টা করছে তিলজলা থানার পুলিশ । ইতিমধ্যেই তিলজলা থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, তিলজলা থানার অন্তর্গত ৭ নম্বর তিলজলা রোডে এদিন দুপুরে একটি ট্যাঙ্কারে তেল ভরার এর কাজ চলছিল। নিম তেল ভরা হচ্ছিল সেটিতে৷ ট্যাঙ্কারটিতে তেল কতটা ভরেছে তা মাপার কাজ করছিলেন দুই কর্মী৷ সেই সময়েই আচমকা ওই দুর্ঘটনাটি ঘটে ৷ আচমকাই এক কর্মীর পা পিছলে যায় ৷ আর তিনি সোজা গিয়ে পড়েন তেল ভর্তি ওই ট্যাঙ্কারের ভিতরে৷ তেলের মধ্যে ডুবে যান তিনি ৷ সেই সময়ে অন্য এক কর্মী ওই ব্যক্তিকে উদ্ধার করতে যান ৷ তিনি ট্যাঙ্কারে পড়ে যাওয়া ওই কর্মীকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করেন ৷ কিন্তু দুর্ঘটনাবশত তিনিও সোজা গিয়ে পড়েন ওই ট্যাঙ্কারের ভিতর ৷

ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা খবর দেন তিলজলা থানায় ৷ সেখান থেকে পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগায় ৷ ঘটনাস্থলে যায় দমকল বাহিনী এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা । পরে ওই দুই কর্মীকে তেলভর্তি ওই ট্যাঙ্কারের ভিতর থেকে উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে সেই সময়ে তাঁদের দেহে প্রাণ ছিল না।

Releated Posts

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর রূপরেখা নিয়ে বিজেপির নতুন পদাধিকারীদের বৈঠক

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের নিয়ে রবিবার বৈঠকে বসলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দলের…

ByByNews Desk Aug 23, 2026

নিউ জার্সির অক্ষরধামে ভারতের ‘বৈচিত্র্যময়’ সংস্কৃতির প্রশংসায় গুজরাটের মুখ্যমন্ত্রী

ওয়াশিংটন, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সির রবিন্সভিলে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধামের প্রশংসায় পঞ্চমুখ হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।…

ByByNews Desk Aug 23, 2026

বিশ্ব বিনিয়োগকারীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ভারতের মহাকাশ ক্ষেত্র: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জাতীয় মহাকাশ দিবসে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top