নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ গোটা খোয়াই জেলাজরি তান্ডব লীলা চালায় কালবৈশাখী৷ শনিবার খোয়াই পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলির বাড়ী ঘর পরিদর্শন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা৷ শুক্রবার দুপুরে গোটা খোয়াই জেলাজরি তান্ডব লীলা চালায় কালবৈশাখী৷ সেই সঙ্গে চলে শিলাবৃষ্টি৷ এই শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের৷ ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়িও৷ ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টির কারণে বহু ঘরের টিনের চাল ছিদ্র হয়ে যায়৷ বসবাসের অযোগ্য হয়ে পড়ে বহু ঘরবাড়ি৷ অন্যদিকে বৃহৎ আকারের শিলাবৃষ্টির ফলে মাথায় হাত কৃষকদের৷ গ্রীষ্মকালীন ফলনের শুরুতে এই শিলাবৃষ্টি তছনছ করে দিয়েছে কৃষিজ ফসল৷ যার কারণে কৃষকদের মাথায় বাজ পড়ার অবস্থা৷ শনিবার খোয়াই পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলির বাড়ী ঘর স্বচোক্ষে পরিদর্শন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা৷ এছাড়াও এদিন তিনি পরিদর্শন করেন খোয়াই সুভাষপার্কের নিউ মার্কেটের শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকদের প্রতিষ্ঠানগুলি৷ এদিন পরিদর্শনকালে এছাড়াও উপস্থিত ছিলেনে পৌর পরিষদের কাউন্সিলারগন যথাক্রমে মৃত্যুঞ্জয় নাথশর্মা, সিঙ্কু পাল , পীজুষকান্তি চৌধুরী সহ অন্যান্যরা৷

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন
Tags:
Releated Posts
খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে…
রাজধানীতে বেআইনি মাংসের দোকানের বিরুদ্ধে নিগমের অভিযান, একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা মাংসের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান…
রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা…
মৎস্য দপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি প্রাক্তন বিধায়ক সুধন দাসের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: মৎস্য দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি…


















