News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনকর তাকিয়া মসজিদে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের নামাজ আদায়
Image

বনকর তাকিয়া মসজিদে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের নামাজ আদায়

শান্তিরবাজার(ত্রিপুরা ), ২২ এপ্রিল(হি.স.): সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সেই সাথে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে বিলোনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করছে ঈদুল ফিতর। দক্ষিণ ত্রিপুরা জেলার পবিত্র ঈদের নামাজের মুল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বনকর তাকিয়া মসজিদে ।

ধর্ম যার, উৎসব হোক সবার এই বার্তাই ভারতের অখন্ডতাকে রক্ষা করে রেখেছে । কে হিন্দু, কে মুসলিম এই ভেদাভেদ না রেখে একে অপরেকে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হচ্ছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে । রমজানের রোজা শেষে শনিবারে এল খুশীর ঈদ। এই ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে বইছে খুশির জোয়ার । সারা দেশের অন্যান্য প্রান্তের সাথে বিলোনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করছে ঈদুল ফিতর। দক্ষিণ ত্রিপুরা জেলার পবিত্র ঈদের নামাজের মুল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বনকর তাকিয়া মসজিদে ।এই দিন সকালে নতুন বস্ত্র পরিধান করে মসজিদ প্রাঙ্গণে এসে জড়ো হয় মুসলিম ধর্মাবলম্বীরা । মসজিদের মোল্লা সাহেব উপস্থিত মুসলিম ধর্মাবলম্বীদের নামাজ পড়ান । নামাজ শেষে একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । এরপরেই ঘরে ঘরে সেমাই সহ রকমারি খাবারের ধূম পরে যায় ঈদকে কেন্দ্র করে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top