News Flash

  • Home
  • দেশ
  • সল্টলেকে বেপরোয়া গতির জেরে বাস দুর্ঘটনায় মৃত ১
Image

সল্টলেকে বেপরোয়া গতির জেরে বাস দুর্ঘটনায় মৃত ১

কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : সল্টলেকে বেপরোয়া গতির জেরে বাস দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। শনিবার সকালে দুর্ঘটনা ঘটে।

আইল্যান্ডে ঘোরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সল্টলেকের জিসি কমিউনিটি হলের সামনে এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। এদিন যাদবপুর এইটবি-করুণাময়ী এস-৯ বাসটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। আহত হন ৮-১০ জন। বৃন্দাবন প্রধান নামে এক রিকশা চালকের মৃত্যু হয়। এদিন সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। যাদবপুর থেকে করুণাময়ীর দিকে আসছিল বাসটি। আইল্যান্ডে ঘোরার সময় সেখানে থাকা একটি রিক্সা স্ট্যান্ডে উঠে পড়ে বাসটি। এরপরই ফুটপাথে উঠে একটি গাছে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে বিধাননগর মহকুমা হাসপাতাল ও কয়েকজনকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, বৃন্দাবন প্রধান মুর্শিদাবাদের বাসিন্দা। কেষ্টপুরে ভাড়া থাকতেন তিনি

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top