News Flash

  • Home
  • দিনের খবর
  • বঞ্চিতদের ক্ষমতায়ন, দেশকে শক্তিশালীকরণই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী
Image

বঞ্চিতদের ক্ষমতায়ন, দেশকে শক্তিশালীকরণই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): বঞ্চিতদের ক্ষমতায়ন, দেশকে শক্তিশালীকরণই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সিভিল সার্ভিসেস দিবসের অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। সরকারি কাজে দক্ষতার স্বীকৃতিতে প্রধানমন্ত্রী উৎকর্ষ পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী মোদী। সাধারণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নততর করতে ব্যতিক্রমি এবং অভিনব কাজের স্বীকৃতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি আধিকারিক এবং সংগঠন এই পুরস্কার পেয়ে থাকেন।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার এখন সময় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার করছে। বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য ”দেশ-প্রথম” এবং ”নাগরিক-প্রথম”। সরকারের প্রধান লক্ষ্য এখন বঞ্চিতদের ক্ষমতায়ন, দেশকে ক্ষমতায়ন করা। মোদী আরও বলেছেন, আমলাতন্ত্র ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে! আমলাতন্ত্র হোঁচট খেলে তারুণ্যের স্বপ্ন চুরমার হয়ে যাবে! এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। সর্দার প্যাটেলের স্বপ্ন বাস্তবায়নের পথে আপনাদের এগিয়ে যেতে হবে, যিনি আমলাতন্ত্রকে ”ভারতের ইস্পাত ফ্রেম” বলে মনে করতেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top