News Flash

  • Home
  • বিনোদন
  • ব্লু টিক ফেরত পেতে আবেদন অমিতাভ বচ্চনের, করলেন টুইট
Image

ব্লু টিক ফেরত পেতে আবেদন অমিতাভ বচ্চনের, করলেন টুইট

মু্ম্বই, ২১ এপ্রিল (হি. স.) : টুইটারের মালিক এলন মাস্ক আগেই জানিয়েছিলেন, নতুন নিয়ম অনুযায়ী বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা না দিলে এবার থেকে আর মিলবে না ব্লু টিক । সেই নিয়ম অনুযায়ী শুক্রবার সকালেই ব্লু টিক হারিয়েছেন একগুচ্ছ সেলিব্রিটি। এই সেলেবদের তালিকায় যেমন রয়েছেন বলিউডের শাহরুখ খান, অমিতাভ বচ্চন, তেমনি রাজনীতির জগত থেকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। তবে নীল টিক ফেরত পেতে সবার আগে পদক্ষেপ নিলেন বলিউড সুপারস্টার শাহেনশা অমিতাভ বচ্চন।

টুইটারে ব্লু টিক ফেরত পেতে তিনি এদিন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়েছেন এবং টুইটার কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি টুইটও করেছেন। অমিতাভ বচ্চন এদিন টুইট করে লেখেন, “এ টুইটার ভাইয়া! শুন রহে হো? অব তো প্যায়সা ভি ভর দিয়া হ্যায় হম… তো ও জো নীল কমল হোতে হ্যা না, হমারে নাম কে আগে, ও তো বাপস লগায় দে ভাইয়া, তাকি লোগ জান জায়ে কী হম হি হ্যায় অমিতাভ বচ্চন। হাত তো জোড় লিয়ে রহে হম। অব কা হোড়বা জোড় পড়ি কা?” ব্লু টিক ফেরত পেতে অমিতাভ বচ্চনের এই মজার টুইট ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top