News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফোন করে প্রকাশ সিং বাদলের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন অমিত শাহ
Image

ফোন করে প্রকাশ সিং বাদলের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন অমিত শাহ

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের স্বাস্থ্যের খোঁজখবর নিতে শুক্রবার ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে এ কথা নিজেই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রবীণ নেতা প্রকাশ সিং বাদল অসুস্থ এবং হাসপাতালে ভর্তি ছিলেন তা জানতে পেরে তিনি উদ্বিগ্ন। এমতাবস্থায় তিনি সুখবীর সিং বাদলকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। শাহ বলেছেন যে তিনি প্রকাশ সিং বাদলের দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে আজ সকালে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসকদের দল সরবক্ষণ তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে। প্রকাশ সিং বাদলের বয়স ৯৫ বছর। তিনি পাঁচবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে বুকে ব্যথার অভিযোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Releated Posts

‘বন্দে মাতরম্’-এর সুরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফর উপলক্ষে…

ByByNews Desk Jun 15, 2026

ভারত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুপ্রস্তুত, তবে আত্মতুষ্টির সুযোগ নেই: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতের অর্থনীতি বর্তমানে সন্তোষজনকভাবে এগোলেও দেশের প্রবৃদ্ধির ধারাকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় বলে…

ByByNews Desk Jun 15, 2026

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top