News Flash

  • Home
  • দেশ
  • আইনজীবীরা ধর্মঘটে যেতে পারবেন না, রায় সুপ্রিম কোর্টের
Image

আইনজীবীরা ধর্মঘটে যেতে পারবেন না, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২০ এপ্রিল(হি.স.) : নানান দাবি দাওয়াকে ঘিরে হামেশাই কর্মবিরতি পালন করেন দেশের জেলা ও হাইকোর্টের আইনজীবীরা। আর তার জেরে যেমন বহু মামলার শুনানি পিছিয়ে যায় তেমনি সব থেকে বেশি হয়রানির মুখে পড়েন আমজনতা। পাশাপাশি সরকারি অর্থেরও অপচয় ঘটে। সেই ঘটনা ঠেকাতেই এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

উত্তরাখন্ডের দেরাহদুন জেলা আদালতের বার অ্যাসোসিয়েসনের তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুয়ানি শেষে রায় দিতে গিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনজীবীরা কোনও ভাবেই ধর্মঘটে যেতে পারবেন না বা কাজ থেকে বিরত থাকতে পারবেন না। তাঁদের কোনও অভাব অভিযোগ বা সমস্যা থাকলে জেলা আদালত ও হাইকোর্টে আলাদা কমিটি গঠন করতে হবে।
এদিন এই রায় দিয়েছে বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চ। তবে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, আইনজীবী বা বার অ্যাসোসিয়েসনের কোনও সদস্য ধর্মঘটে যেতে পারবেন না। কেননা বার বার আইনজীবীরা যেভাবে ধর্মঘটে যাচ্ছেন বা তাদের কাজ থেকে বিরত থাকছেন তা বিচার কাজকে ব্যাহত করছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top