News Flash

  • Home
  • দেশ
  • জনগণ সচেতন হয়ে প্রয়াস করলে বড় সমস্যাও মোকাবিলা করা সম্ভব, এটাই বুদ্ধের দেখানো পথ : প্রধানমন্ত্রী
Image

জনগণ সচেতন হয়ে প্রয়াস করলে বড় সমস্যাও মোকাবিলা করা সম্ভব, এটাই বুদ্ধের দেখানো পথ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): জনগণ সচেতন হয়ে প্রয়াস করলে বড় ধরনের সমস্যাও মোকাবিলা করা সম্ভব, এটাই বুদ্ধের দেখানো পথ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত গ্লোবাল বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “জয়, পরাজয়, লড়াই, যুদ্ধের উপলব্ধি ত্যাগ করলেই আমরা সুখকে আঁকড়ে ধরতে পারি। ভগবান বুদ্ধ এ সব থেকে উত্তরণের পথ শিখিয়েছেন। শত্রুতাকে শত্রুতা দিয়ে নষ্ট করা যায় না, ভালোবাসা দিয়ে সম্ভব। প্রকৃত সুখ আসলে শান্তিতে ও শান্তির সঙ্গে একত্রে থাকার মধ্যে নিহিত।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বুদ্ধ ব্যক্তিত্বের ঊর্ধ্বে একটি উপলব্ধি, বুদ্ধ রূপের বাইরে একটি চিন্তা, বুদ্ধ মূর্তির বাইরের একটি চেতনা, এবং বুদ্ধের এই চেতনা চিরন্তন এবং ধ্রুব… এই চিন্তা চিরন্তন, এই উপলব্ধি অবিস্মরণীয়।” মোদীর কথায়, “অমৃত কাল’-এ ভারত এগিয়ে চলেছে উন্নত দেশ হওয়ার পথে। ভারত শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য সংকল্প করেছে। গ্লোবাল বৌদ্ধ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে, যখন ভারত ‘অমৃত মহোৎসব’ উদযাপন করছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশন হোক অথবা তুরস্কে ভূমিকম্পের মতো বিপর্যয়… ভারত পূর্ণ সামর্থ্য দিয়ে ‘মম ভাব’ নিয়ে প্রতিটি সংকটের সময়ে মানবতার পাশে দাঁড়িয়েছে। আমরা যদি বিশ্বকে সুখী করতে চাই, তাহলে আত্ম, জগৎ, সংকীর্ণ চিন্তা ত্যাগ করেই এই অন্তর্ভুক্তিত্বের বুদ্ধ মন্ত্রই একমাত্র উপায়।” প্রধানমন্ত্রীর কথায়, “প্রতিটি মানুষের প্রতিটি কাজই পৃথিবীর ওপর কোনও না কোনওভাবে প্রভাব ফেলছে। আমাদের জীবনধারা যাই হোক না কেন, সব কিছুরই প্রভাব রয়েছে। সবাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top