News Flash

  • Home
  • দেশ
  • সর্বদা ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া সম্মিলিত ”ধর্ম” : উপ-রাষ্ট্রপতি
Image

সর্বদা ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া সম্মিলিত ”ধর্ম” : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বৃহস্পতিবার নতুন দিল্লিতে ষষ্ঠদশতম “সিভিল সার্ভিস দিবস” উদযাপনের সূচনা করেছেন। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিন বলেছেন, সিভিল সার্ভিসেস ডে হল নাগরিকদের জন্য নিজেদের উৎসর্গ করার এবং প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করার একটি উপলক্ষ।

তিনি বলেছেন, ১৯৪৭ সালের এই দিনে, ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল সিভিল সার্ভেন্টদের ”ভারতের ইস্পাত ফ্রেম” হিসাবে উল্লেখ করেছিলেন। উপ-রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, সর্বদা ভারতের স্বার্থকে সর্বোচ্চ রাখা আমাদের সম্মিলিত ”ধর্ম”।
সিভিল সার্ভিসের গুরুত্ব তুলে ধরে উপ-রাষ্ট্রপতি বলেছেন, কঠিনতম পরীক্ষায় সফল হওয়ার পরেও, সিভিল সার্ভেন্টদের আর্থিক সুবিধা উপলব্ধ বিকল্পগুলির সঙ্গে তুলনীয় নয়। কিন্তু সিভিল সার্ভিসে বিশেষ কিছু আছে, যা একজন সিভিল সার্ভেন্টকে জনগণের সেবা ও উন্নতি করার অনন্য সুযোগ প্রদান করে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং বিভিন্ন সরকারি দফতরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top