News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা নির্মাণ না করেই লক্ষ লক্ষ টাকা হাপিজ
Image

রাস্তা নির্মাণ না করেই লক্ষ লক্ষ টাকা হাপিজ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ গ্রামের রাস্তা তৈরি না করেই নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে বলে সাইনবোর্ড ঝোলাতে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক ও পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ ঘটনা ধর্মনগর বাগবাসা সড়কের পাশে রামেশ্বর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে৷  গ্রামের রাস্তা নির্মাণ না করে সাইন বোর্ড ঝোলাতে এসে গ্রামবাসীর বাধার মুখে পড়লো গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ সেই ক্ষোভে পড়লেন এলাকার বিধায়ক যাদব লাল নাথও৷ ঘটনা, ধর্মনগর-বাগবাসা মূল সড়কের কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে৷ বাম জামানা থেকে এই গ্রামের তিন ও চার নম্বর ওয়ার্ডের মানুষ চলাচলের জন্য একটি পাকা রাস্তা  তৈরি করার দাবি করে আসছেন৷ অভিযোগ বাম আমল কিংবা রাম আমলে তাদের ভাগ্যে আর পাকা রাস্তা জুটেনি৷ এভাবেই দীর্ঘ বছর কেটে গেলেও এবার ওই গ্রামের রাস্তার কাজ না করিয়ে দুই লাখ চুয়ান্ন হাজার ৮৫৩ টাকা ব্যয়ে পেভার ব্লকের রাস্তা নির্মাণ করা হয়েছে বলে সরকারী সাইন বোর্ড লাগাতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ৷

Releated Posts

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top