News Flash

Image

পাচারকালে আটক চিনি বোঝাই গাড়ি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ পাচারকালে আটক চিনি বোঝাই গাড়ি৷ ঘটনা বিশালগড় থানাধীন মুড়াবাড়ি রেলস্টেশন সংলগ্ণ এলাকায়৷  বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময়  বিশালগড় থানার পুলিশের হাতে আটক গাড়ি ভর্তি চিনির বস্তা৷ আগরতলা থেকে বক্সনগর হয়ে  যাওয়ার পথে বিশালগড় থানাধীন মুড়াবাড়ি রেল স্টেশন সংলগ্ণ এলাকায় আটক হয় চিনির বস্তা গুলো৷  টিআর ০৭সি ১৯২২  নম্বরের চার চাকার ট্রাক গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল ১৯ বস্তা চিনি৷জানা গেছে বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ী কেশব বণিকের ছেলে নবজিৎ বণিক এই চিনি রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে নিয়ে যাচ্ছিল৷ পুলিশ আটককৃত চিনিগুলো সরকারি বরাদ্দের কিনা তা খতিয়ে দেখছে৷ উল্লেখ্য সীমান্ত দিয়ে প্রতিনিয়তই বাংলাদেশের চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাচার হচ্ছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top