News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনমালায় বৌদির লাঠের আঘাতে আশঙ্কাজনক অবস্থা দেবরের
Image

কাঞ্চনমালায় বৌদির লাঠের আঘাতে আশঙ্কাজনক অবস্থা দেবরের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ বৌদির লাঠির আঘাতে আহত দেবর৷ ঘটনা গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ জেঠাতো ভাইয়ের বৌয়ের হাতে গুরুতর ভাবে আহত দেবর৷ঘটনার বিবরণের জানা যায়, বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার বাইক মেকানিক্যাল ঝুটন রায়কে তারই আপন জ্যাঠাতো ভাই বিশ্বজিৎ রায় এর বৌ লাঠি দিয়ে মাথার পেছন দিক দিয়ে আঘাত করে৷  সময়ে ঝুটন রায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে৷  স্থানীয় এক ব্যক্তি বাজার থেকে আসার পথে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ঝুটন রায়কে৷ খবর দেওয়া হয় আনন্দ নগর ফায়ার সার্ভিসকে৷ খবর পেয়ে আনন্দনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আহত ঝুটন রায়কে গোলাঘাটি কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন৷  এই ঘটনায় আহত ঝুটন রায় এর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে৷  এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top