News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঈদের আনন্দে বিষাদের ছায়া, যান দূর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের
Image

ঈদের আনন্দে বিষাদের ছায়া, যান দূর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের


বক্সনগর(ত্রিপুরা ), ২০ এপ্রিল (হি.স.) : গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ভাইয়ের।ওই ঘটনায় আশাবারি গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বক্সনগর সামাজিক হাসপাতালে নিলে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়েছে।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, বৃহস্পতিবার আনুমানিক ১২ টা নাগাদ ঈদ উপলক্ষে বাইক নিয়ে বক্সনগর মানিক্যনগর এলাকায় সেলুনে গিয়েছিল দুই ভাই রাফি চৌধুরী(১৬) এবং রিয়াদ চৌধুরী (১৭)। সেখান থেকে টি আর ০৭ ৭৭ ৮০ নম্বরের বাইকে চেপে বাড়ি ফিরছিল তাঁরা। বয়স্কনগর–বিশালগড় রাস্তায় মাণিক্য নগর এলাকায় গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে বাইক থাকা দুই ভাই রাস্তায় ছিটকে পড়েছে। স্থানীয় মানুষ দুর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে বক্সনগর সামজিক হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ চৌধুরীকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে, রাফি চোধুরীর অবস্থা আশঙ্কা জনক দেখে তাঁকে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু জি বি হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কলমচৌড়া থানার পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, মৃত দুই ভাই বক্সনগর আশাবাড়ি দুপুরিয়াবান্দ এলাকার বাসিন্দা ছিল। তাঁদের পরিবারের তরফে গাড়ির চালকের বিরুদ্ধে কলমচৌড়া থানার মামলা দায়ের করা হবে। পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি নতুন ক্রয় করা হয়েছে। গাড়ির মালিক মধ্য বক্সনগর এলাকার বাসিন্দা আলেক হুসেন। বর্তমানে গাড়ি ও বাইক আটক করে থানায় নেওয়া হয়েছে। গাড়ির চালক পলাতক।

Releated Posts

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top