News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের খাইবার গিরিপথে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি
Image

পাকিস্তানের খাইবার গিরিপথে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি

ইসলামাবাদ ১৮ এপ্রিল (হি.স.) : পাকিস্তানে মর্মান্তিক ঘটনা । পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন আটজন। ভূমিধসে ২০টির বেশি গাড়া চাপা পড়েছে। পাকিস্তানের মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতের খাইবার পাখতুনখওয়া প্রদেশে বজ্রঝড় চলার সময় খাইবার গিরিপথের প্রধান সড়কে ভূমিধসের এ ঘটনায় আরও বহু মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে মঙ্গলবার ভোররাতে চালকরা ট্রাকগুলো থামিয়ে সেহরি জন্য গ্যাস স্টোভে খাবার রান্নার সময় ভূমিধসে দুইজন নিহত হয়েছেন।

বজ্রঝড় চলার সময় খাইবার গিরিপথের প্রধান সড়কে ভূমিধসের এক ঘটনায় ২০টিরও বেশি ট্রাক চাপা পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতের এ ঘটনায় আরও বহু মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছেন কর্মকর্তারা।

খাইবার জেলার ডিসি আব্দুল নাসির খান বলেছেন, “২০ থেকে ২৫টি কন্টেইনার ট্রাক চাপা পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী মেশিনপত্র নিয়ে আমাদের উদ্ধার অভিযান চলছে।”

তিনি জানিয়েছেন, প্রতিবেশী আফগানিস্তানের দুইজন নাগরিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ তাদের মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করছে। এ পর্যন্ত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফাইজি জানিয়েছেন, ভোররাতে চালকরা ট্রাকগুলো থামিয়ে সেহরি জন্য গ্যাস স্টোভে খাবার রান্না করছিল, তখনই ভূমিধসের ঘটনাটি ঘটে; তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকর্তাদের শেয়ার করা ছবিগুলোতে কন্টেনার ট্রাকগুলোকে পাথরের বিশাল স্তূপের নিচে চাপা পড়ে থাকতে দেখা গেছে। খাইবার গিরিপথ পাকিস্তানের সঙ্গে চারদিকে স্থলবেষ্টিত আফগানিস্তানকে সংযুক্ত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top