News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলাকাবাসীর চাপে বাড়িতে তল্লাশি, উদ্ধার ড্রাগস
Image

এলাকাবাসীর চাপে বাড়িতে তল্লাশি, উদ্ধার ড্রাগস

আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.) : দীর্ঘদিন ধরে এলাকায় নেশা সামগ্রী বিক্রি করছেন এক যুবক। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। তবে বাড়ির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

জনৈক এলাকাবাসীর অভিযোগ, তেলিয়ামুড়া গামাইবাড়ি উত্তর শিবির এলাকার বাসিন্দা প্রতীক সরকার দীর্ঘদিন যাবৎ নেশা সামগ্রী বিক্রি করে আসছে। এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকবার সতর্কও করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রতীক তাতে কর্নপাত না করে উল্টো নেশার সাম্রাজ্য বিস্তার করে চলছিল। অবশেষে মঙ্গলবার সকালে তার বাড়িতে হানা দিয়েছেন স্থানীয় মানুষ।
এদিকে, এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে প্রতীক, জানান তিনি। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ গিয়ে প্রতীকের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে। তবে তাকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ, জানিয়েছেন তিনি।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top