News Flash

  • Home
  • খেলা
  • জুনেদের ৫ উইকেট, নিনাদের অর্ধশতকে টানা জয় কসমো-র
Image

জুনেদের ৫ উইকেট, নিনাদের অর্ধশতকে টানা জয় কসমো-র

চলমান-‌১০৯/‌৯

কসমোপলিটন-‌১১০/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।।কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিলো আগেই। লক্ষ্য ছিলো গ্রুপ লিগের শেষ ম্যাচে জয় পেয়ে মনোবল বাড়িয়ে নেওয়া। চৌধুরি জুনেদ কালামের ভেলকি এবং নিনাদ কদমের অর্ধশতরানে মনোবল বাড়িয়েই শেষ আটে পৌঁছে গেলো কসমোপলিটন ক্লাব। মঙ্গলবার কসমোপলিটন ৬ উইকেটে পরাজিত করে চলমান সঙ্ঘকে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চলমান সঙ্ঘের গড়া ১০৯ রানের জবাবে কসমোপলিটন ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের চৌধুরি জুনেদ কালাম ৫ উইকেট নেন এবং নিনাদ কদম অর্ধশতরান করেছেন।সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়েই চাপে পড়ে যায় চলমান সঙ্ঘ। কসমোপলিটনের বোলারদের সাড়াশি আক্রমণের সামনে। শুরুটা চন্দন রায় এবং সৌরভ দাশ করলেও শেষটা করেন চৌধুরি জুনেদ কালাম। জুনেদের ভেলকিতে কার্যত কুপোকাৎ চলমান সঙ্ঘ। এবং নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আরমান হুসেন ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩, দলনায়ক লক্ষ্মণ পাল ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০,নবজ্যোতি দেবনাথ ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮,অমিত দাস ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং সুকান্ত বিশ্বাস ২২ বল খেলে ১৩রান করেন। কসমোপলিটনের পক্ষে চৌধুরি জুনেদ কালাম (‌৫/‌২০) এবং দলনায়ক পল্লব দাস (‌২/‌৩৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ‌‌১৮.‌২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে নিনাদ কদম ৫৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রানে এবং দেবপ্রসাদ সিনহা ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে দলনায়ক পল্লব দাস ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং অমেয়া সুমন ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায।এ ১৭ রান করেন। ‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top