News Flash

  • Home
  • বিদেশ
  • সুদানে চতুর্থ দিনে পড়ল ভয়াবহ লড়াই; মৃত্যু বেড়ে ১৮০, সংঘর্ষে আহত ১,৮০০
Image

সুদানে চতুর্থ দিনে পড়ল ভয়াবহ লড়াই; মৃত্যু বেড়ে ১৮০, সংঘর্ষে আহত ১,৮০০

সুদান, ১৮ এপ্রিল (হি.স.): উত্তর আফ্রিকার সুদানে, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে পরিস্থিতি এখনও উত্তপ্ত। সংঘর্ষের মাঝে পড়ে এ পর্যন্ত ১৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয়ও রয়েছেন। অ্যালবার্ট অগাস্টাইন নামে ওই ব্যক্তি সুদানের ডাল গ্রুপ কোম্পানীতে কাজ করতেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এক টুইট বার্তায় শোক ব্যক্ত করে, পরিবারকে পাশে থাকার কথা জানিয়েছেন।

সুদানের রাজধানী খার্তুমে মঙ্গলবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই এদিন চতুর্থ দিনে পড়েছে। সুদানের রাজধানীতে ভারী গোলাগুলির শব্দ শোনা গিয়েছে এদিনও। মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ১৮০-তে পৌঁছেছে, আহতের সংখ্যা ১,৮০০। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদানের রাজধানীতে এই মুহূর্তে ভয়াবহ লড়াই চলছে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top