News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশুকে ধর্ষণের চেষ্টা, মামলা প্রত্যাহারের জন্য পুলিশের চাপ
Image

শিশুকে ধর্ষণের চেষ্টা, মামলা প্রত্যাহারের জন্য পুলিশের চাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ নির্যাতিতা শিশু কন্যার মাকে হুমকি পুলিশের৷ স্বাক্ষর না করায় মহিলার মোবাইল ফোনটি নিয়ে যায় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ৷ গত ১২ মার্চ মতিনগর এলাকার প্রথম শ্রেণীর ছাত্রীকে তারকাটা বেড়ার ওপাড় থেকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ৬০ বছরের বৃদ্ধ দুলাল মিঞা সাইকেলে চেপে খামারহাটি এলাকার গভীর জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গিয়ে শিশুকন্যাটিকে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ৷ কিন্তু শিশু কন্যাটির চিৎকারে এলাকার এক ব্যক্তি এগিয়ে আসলে দুলাল মিঞা সেখান থেকে গা ঢাকা দেয়৷ পরে সেই ব্যক্তি ছোট্ট শিশুটিকে মতিনগর এলাকায় তার পরিবারের হাতে তুলে দেয়৷ ছোট্ট শিশুটির পরিবারের পক্ষ থেকে আমতলি থানায় মামলা দায়ের করা হয়৷ আমতলি থানা পুলিশ নামে মাত্র দুইবার এসে তাকে গ্রেফতার না করতে পেরে এলাকায় যায়নি৷ পরবর্তী সময়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সে মহিলার বাড়িতে এসে ছোট শিশুদের খোঁজখবর নেয়৷ কিন্তু আজ একমাস ছয় দিন অতিক্রান্ত হওয়ার পর আমতলী থানার পুলিশ কেন সেই ছোট্ট শিশুটির মাকে হুমকি দেয় মামলা প্রত্যাহারের জন্য৷ তারপর সাদা কাগজে স্বাক্ষর নিতে চায় পুলিশ৷ স্বাক্ষর না করায় মহিলার মোবাইল ফোনটি নিয়ে যায় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top