News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিরিক্ত তাপ প্রবাহ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের
Image

অতিরিক্ত তাপ প্রবাহ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : অতিরিক্ত তাপ প্রবাহের ফলে সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। তাই, আগামীকাল ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলি বন্ধ থাকবে। সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা সামাজিক মাধ্যমে বার্তায় একথা জানিয়েছেন।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যজুড়ে অতিরিক্ত তাপ প্রবাহের ফলে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। তাই আগামী ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ত্রিপুরার সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। পাশাপাশি তিনি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও ওই সময়ের জন্য স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামীকাল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। বৃষ্টির দেখা নেই, কারণ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে বলেই জানা গেছে।

এদিকে, আজ বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তীব্র দাবদহে কর্তব্যরত পুলিশ কর্মীদের মধ্যে গ্লুকোজের শরবত বিলি করেছেন। ওই সময় তাঁর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top