News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
Image

বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

ভাঙড়, ১৭ এপ্রিল (হি. স.) বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও কর্মীদের আঁটকে রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদেরকে ঘিরে ধরেও চলে এই বিক্ষোভ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাশিপুর থানার পোলেরহাট নওয়াবাদ এলাকায় বিগত বেশ কিছুদিন ধরে ঠিক মত বিদ্যুৎ থাকছে না। রাতে লো ভোল্টেজের কারণে ঠিক মত ঘুমাতে পারছে না পরিশ্রমী মানুষেরা। প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। দিনের পর দিন বিদ্যুতের সমস্যায় ভুগলেও তা সমাধানের কোন উদ্যোগই দেখানো হয়নি বলে অভিযোগ। আর সেই কারণে সোমবার সকালে ভাঙড় শ্যামবাজার ৯১ নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দ্রুত পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি দীর্ঘক্ষণ বিদ্যুৎদপ্তরের গাড়ি ও কর্মীদের আঁটকে রেখে বিক্ষোভ চলে। শেষে এলাকার তৃণমূল নেতা খয়রুল ইসলাম ট্রান্সমিটারের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top