News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা ভবনের সামনে টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন
Image

শিক্ষা ভবনের সামনে টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র সংশোধন করে নম্বর  প্রদানের দাবিতে সোমবার ফের টিআরবিটি এক্সাম কনট্রোলারের দ্বারস্ত হয়েছেন টেট পরীক্ষার্থীরা। কিন্তু কথা শুনার বদলে তাঁদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাই তাঁরা টিআরবিটি এক্সাম কনট্রোলারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন।

জনৈক পরীক্ষার্থী অভিযোগ করেন, ২০২২ সালের টেট পরীক্ষায় টিআরবিটি যে প্রশ্ন পত্র করেছে তাতে ২৩টি প্রশ্নই সিলেবাস বহির্ভূত ছিল। সেগুলির নম্বর প্রদান করার সিদ্ধান্ত ছিল। কিন্তু বোর্ড শুধুমাত্র একটি কিংবা দুটি ক্ষেত্রেই ত্রুটির কথা স্বীকার করেছে। সে জন্যই একাধিকবার উত্তরপত্র পুনঃ মূল্যায়নের দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন। কিন্তু তাঁদের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই ভুল প্রশ্নপত্র সংশোধন করে নম্বর  প্রদান করার দাবিতে পুনরায় টিআরবিটি এক্সাম কনট্রোলারের দ্বারস্ত হয়েছেন টেট পরীক্ষার্থীরা। কিন্তু তিনি কোন কথাই শুনতে রাজি হননি। তাঁদের সাথে দেখা করেননি বলেও অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, তাঁদের আদালতে যাওয়ার পরার্মশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই পরীক্ষার্থী। তাই তাঁরা বাধ্য হয়ে শিক্ষা ভবনে সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

অতিসত্বর সিলেবাস বর্হিভূত ২৩টি প্রশ্ন সংশোধন করে নম্বর প্রদান এবং ফল প্রকাশ করারও দাবি জানিয়েছেন তাঁরা। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top