News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শান্তিরবাজার সেমিফাইনালে
Image

রাজ্য ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শান্তিরবাজার সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। টানা জয়, গ্রুপ চ্যাম্পিয়ন – সবই শান্তিরবাজারের দখলে। দুর্দান্তভাবে টানা চার ম্যাচে জয় ছিনিয়ে শান্তিরবাজার অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। গ্রুপ লীগের চতুর্থ তথা শেষ ম্যাচে আজ, সোমবার শান্তির বাজার ৫৭ রানের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। খেলা ছিল সাব্রুমের স্কুল গ্রাউন্ডে। টস জিতে শান্তিরবাজার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে শান্তিরবাজার ৩৯ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে‌। দলের পক্ষে জয় চক্রবর্তীর ৩৫ রান, রীতম সরকারের ২৮ রান এবং নিহার রিয়াং-এর ২৬ রান উল্লেখযোগ্য। বিলোনিয়ার কৌশিক নমঃ ৮ রানে ৪টি উইকেট পেলেও অন্যদের বোলিংয়ে তেমন ধার ছিল না বলে শান্তিরবাজার অনেকটা রান সংগ্রহ করে নেয়। জবাবে বিলোনিয়া ব্যাট করতে নেমে ২৫.৪ বার খেলে ৯৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে নজরুল ইসলাম শুভ সর্বাধিক ২১ রান পায়। শান্তির বাজারের আমন দেবনাথ ৮ রান এবং জয় চক্রবর্তী ১৮ রানে তিনটি করে উইকেট পেয়েছে। শিব নোয়াতিয়া পেয়েছে দুটি উইকেট। ব্যাটে বলে দারুন পারফরম্যান্সের সৌজন্যে জয় চক্রবর্তী পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top