News Flash

  • Home
  • খেলা
  • বিসিসি-কে হারিয়ে মুলপর্বের আশা জিইয়ে রাখলো ওপিসি
Image

বিসিসি-কে হারিয়ে মুলপর্বের আশা জিইয়ে রাখলো ওপিসি

বি সি সি-‌১১৬/‌৭(২০)

 ও পি সি-‌১১৭/‌৬(১৯.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।তৃতীয় জয় পেলো ও পি সি। পরাজিত করলো বি সি সি-‌কে। ৪ উইকেটে। গ্রুপে আপাতত: তৃতীয় স্থানে উন্নীত হয়ে মূলপর্বের আশা জিইয়ে রেখেছে ওসিসি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বি সি সি-‌র গড়া ১১৬ রানের জবাবে ও পি সি ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি সি সি ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে ওপেনার বাবুল দে ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,রিয়াজ উদ্দিন ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫, আনন্দ ভৌমিক ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং প্রীয়ান্স মিত্র ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ও পি সি-‌র পক্ষে মতি ত্রিপুরা (‌২/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে দুর্লব রায়ের দুরন্ত ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ও পি সি। দলের পক্ষে দুর্লব ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৪১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে নবারূণ চক্রবর্তী ২৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন।বি সি সি-‌র কমল দাস (‌২/‌১৮) সফল বোলার।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top