News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোতিহারিতে বিষমদে মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ দিতে প্রস্তুত নীতীশ, তবে রাখলেন শর্তও
Image

মোতিহারিতে বিষমদে মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ দিতে প্রস্তুত নীতীশ, তবে রাখলেন শর্তও

পাটনা, ১৭ এপ্রিল (হি.স.): বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে প্রস্তুত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে, রাখলেন শর্তও। সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “এটি (বিষমদ কাণ্ড) একটি দুঃখজনক ঘটনা। আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা প্রদান করব, তবে তাঁদের লিখিতভাবে জানাতে হবে যে তাঁরা রাজ্যে মদ নিষিদ্ধের পক্ষে এবং তাঁরা মদ্যপানের বিরুদ্ধে।”

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, ২০১৬ সালের পর যারা অবৈধ মদ খেয়ে মারা গিয়েছে, তাঁদের পরিবারের সদস্যরা যদি সরকারের কাছে আবেদন করে, তাহলে আমরা তাঁদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করব। উল্লেখ্য, সরকারি মতে, বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top