News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-২০ ক্রিকেটে শতদলকে হারিয়ে জয় অব্যাহত জে সি সি-‌র
Image

ঘরোয়া টি-২০ ক্রিকেটে শতদলকে হারিয়ে জয় অব্যাহত জে সি সি-‌র

শতদল সঙ্ঘ-‌১১০/‌৯(২০)

জে সি সি-‌১১১/‌৪(১৮.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।সহজ জয় পেলো জে সি সি। ৬ উইকেটে পরাজিত করলো শতদল সঙ্ঘকে। আসরে পঞ্চম জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জে সি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শতদল সঙ্ঘের গড়া ১১০ রানের জবাবে বিশ্বজিৎ পালের জে সি সি ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে জে সি সি-‌র অধিনায়ক শতদল সঙ্ঘকে ব্যাট করার আমন্ত্রণ জানান। জে সি সি-‌র বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকেই নড়বড়ে ছিলো শতদল সঙ্ঘের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে শতদল সঙ্ঘ ১১০ রান করতে সক্ষম হয়। দলের কোনও ক্রিকেটারই ২২ গজে বড় ইনিংস খেলতে পারেননি। দলের পক্ষে জয়দীপ দাস ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, স্বপ্নিল চৌধুরি ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭,স্বাদব খান ১২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দীপায়ন দেববর্মা ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। জে সি সি-‌র পক্ষে শঙ্কর পাল (‌২/‌১৪) এবং তেজস্বী জশোয়াল (‌২/‌২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে জে সি সি‌‌ ‌১৮.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জয়কিষান সাহা ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রানে এবং নিরুপম সেন ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে অনিরুদ্ধ সাহা ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং শঙ্কর পাল ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top