News Flash

  • Home
  • দেশ
  • শেষমেশ কংগ্রেসেই যোগ দিলেন জগদীশ শেত্তর, বললেন টিকিট না পাওয়ায় আমি হতবাক
Image

শেষমেশ কংগ্রেসেই যোগ দিলেন জগদীশ শেত্তর, বললেন টিকিট না পাওয়ায় আমি হতবাক

বেঙ্গালুরু, ১৭ এপ্রিল (হি.স.): শেষমেশ কংগ্রেসেই যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তর। সোমবার সকালে বেঙ্গালুরুতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও শীর্ষ কংগ্রেস নেতাদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন জগদীশ। জগদীশের ‘হাত শিবিরে’ যোগদানের সময় উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, সিদ্দারামাইয়া, কে সি বেণুগোপাল প্রমুখ। প্রসঙ্গত, রবিবার বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন জগদীশ।

সোমবার সকালে কংগ্রেসে যোগ দেওয়ার পর জগদীশ বলেছেন, “গতকাল আমি বিজেপি ছেড়েছি, আর সোমবার কংগ্রেসে যোগ দিয়েছি। বিরোধী নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সভাপতি কংগ্রেসে যোগ দেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। বিজেপি আমাকে প্রতিটি পদ দিয়েছে এবং দলের কর্মী হিসেবে আমি সবসময় দলের উন্নতির জন্য কাজ করেছি।” জগদীশ আরও বলেছেন, “প্রবীণ নেতা হিসেবে আমি ভেবেছিলাম টিকিট পাব, কিন্তু যখন জানতে পারলাম যে আমি তা পাচ্ছি না, আমি হতবাক হয়ে গেলাম। কেউ আমার সঙ্গে কথা বলেনি অথবা বোঝানোর চেষ্টাও করেনি, আমি কী পদ পাব সে বিষয়ে আশ্বাসও দেয়নি।” জগদীশের কথায়, “আমি মনেপ্রাণে কংগ্রেসে যোগ দিয়েছি। ডি কে শিবকুমার, সিদ্দারামাইয়া, রণদীপ সুরজেওয়ালা এবং এম বি পাটিল-সহ কংগ্রেস নেতারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যখন তাঁরা আমাকে আমন্ত্রণ জানায়, আমি কোনও চিন্তা ছাড়াই এসেছি।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top