শান্তিরবাজার, ১৭ এপ্রিল (হি. স.) : মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে আজ অভিযানে নেমেছে শান্তিরবাজার মহকুমা প্রশাসন। ডিসিএম অনুপম চক্রবর্তী, ফুড ইন্সপেক্টর মলয় চৌধুরী এবং খাদ্য দফতরের কর্মী শিবশঙ্কর মজুমদারের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। তাতে, মেয়াদ উত্তীর্ণ সামগ্রী মজুত রাখার অপরাধে দুইটি দোকান সিল করে দিয়েছে মহকুমা প্রশাসন।
ডিসিএম অনুপম চক্রবর্তী বলেন, বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রয়েছে, এমনই সুনির্দিষ্ট অভিযোগ মহকুমা প্রশাসনের কাছে জমা পড়েছে। তাই, খাদ্য দফতরকে সাথে নিয়ে আজ ওই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহারের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। ফলে, ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বগাফা রোড স্থিত অনুপ সাহা ও জয়শঙ্করের মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে। তাই, তাঁদের দোকান মহকুমা প্রশাসন থেকে সিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। এছাড়া, একটি কসমেটিক্স-র দোকানেও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে। ওই সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সাথে যোগ করেন তিনি। তাঁর দাবি, আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে।

মেয়াদ উত্তীর্ণ সামগ্রী, শান্তিরবাজারে মহকুমা প্রশাসনের অভিযান, দুইটি দোকান সিল
Tags:
Releated Posts
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…


















