News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক সংক্ৰমণ নামল ১০-হাজারের নীচে; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৬০,৩১৩, মৃত্যু ২৪ জনের
Image

দৈনিক সংক্ৰমণ নামল ১০-হাজারের নীচে; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৬০,৩১৩, মৃত্যু ২৪ জনের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ কিছুটা কমল, ১০-হাজারের নীচে নেমে এসেছে। তবে, উদ্বেগ ও চিন্তা বাড়িয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯,১১১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ২৪ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬০,৩১৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ২৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,১৪১-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪২,৩৫,৭৭২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৮ শতাংশ (বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬,৩১৩ জন)। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,১৯৮ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,২৬,৫২২ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৬ এপ্রিল সারা দিনে ভারতে ১,০৮,৪৩৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top