News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজকল্যাণ মন্ত্রীকে স্মারকলিপি দিল ব্লাইন্ড এসোসিয়েশন
Image

সমাজকল্যাণ মন্ত্রীকে স্মারকলিপি দিল ব্লাইন্ড এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ ১৬ দফা দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিল অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন৷বিশেষভাবে সক্ষম লোকজনের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার মহাকরণে মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে দেখা করেন অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের এক প্রতিনিধি দল৷
সোমবারের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা৷ তাদের দাবির মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের শূন্যপদ গুলি দ্রুত পূরণ ,রাজ্যে ব্রেইল প্রেস স্থাপন,ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা করা , বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন-২০১৬ কার্যকর করা সহ ১৬ দফা দাবি তাদের৷ তিনি আশা প্রকাশ করেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দৃষ্টিহীন দের কল্যাণের কথা চিন্তা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন৷  মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন বিষয়গুলি  দেখার৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top